Posts

ভদকা ও ভূতের গপ্পো - পার্ট ২

Image
প্রথমেই বলে দি এটায় কোনো ভদকা নেই, বরং চিভাস রেগাল আছে। আর আছি সেই চার বন্ধু, অর্ক, যশ, আমি আর নিকুঞ্জ; উপলক্ষ নিকুঞ্জের বিয়ে। স্থান নিকুঞ্জের  হাভেলির খোলা ছাদ। তা বিয়ের দিনে বর ছাদে কি করছে তা আপনারা জিজ্ঞেস করতেই পারেন, কিছু না সামান্য মদ্যসেবন,সঙ্গে গঞ্জিকা। ওরকম নাক সিটকানোর কোনো কারণ নেই, এটা আপনার ভেতো বাঙালি বিয়ে না, রীতিমতো Marwari বিয়ে । এরপর ঘোড়ায় চড়ে ব্যান্ড তাশা বাজিয়ে আমাদের নিকুঞ্জ বিয়ে করতে যাবে, তাই স্বাধীনতার শেষ উদযাপন। তা সংসারের মায়াজালে সাফার ও suffer করবার আগে,এটা ওর swan song। আপনারা আবার বড্ড উসখুস করছেন - বলছেন ভূত কই। আরে একটু সুবুর করুন, এটা ইনস্টাগ্রাম এর reel নয়,যে swipe করলেই ভূত এসে যাবে। এ গল্পে ভূত ও আছে, অল্প স্বল্প  সুড়সুড়ি মার্কা প্রেমও আছে (আগে থেকে A+ রেটিং এর আবেদন জানিয়ে রাখলাম) আর আছে নেকড়ে।  তা যা বলছিলাম, এই আড্ডায় মধ্যমণি হচ্ছেন আমাদের সবার সবজান্তা ব্যাঞ্জো দা। পিতৃদত্ত নামটি কবেই হরিয়ে গেছে। এমনকি ব্যাঞ্জো দার বউ ও ওকে ওই নামেই ডাকে।আমরা যখন ইন্টার্ন ছিলাম, তখন ব্যঞ্জোদা সার্ভিস পিজিটি মেডিসিন এ। দাদা হচ্ছে...

নাগা দের নকশী কাঁথা

Image
কি ভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। Dimapur এর ছোট্ট এয়ারপোর্ট থেকে কলকাতা গামী দিনের একমাত্র বিমানের জঠরে বসে,air turbulence এর হাল্কা দুলুনিতে দুলতে দুলতে একগাদা কথা দলা পাকিয়ে মাথার মধ্যে আসছে। টুকরো টুকরো মন্তব্য ,যেমন নাগাল্যান্ড এ কি নাগা সন্যাসী হতে যাচ্ছিস , hornbill festival ছাড়া নাগাল্যান্ড কেউ যাই নাকি, নাগাল্যান্ডে এ দেখার কিছু আছে (অবজ্ঞাসূচক); আর ও কত  মন্তব্য। সে সবের উত্তর দেওয়ার কোনো দায় আমার নেই। সত্যি বলতে,আমিও নিজেকে প্রশ্ন করেছিলাম যে কেনো যাচ্ছি নাগাল্যান্ড ? যাই হোক, আপাতত যাত্রা শুরু করা যাক।                   নাগা দের পোশাক দিয়ে তৈরি ম্যাপ         এমনিতেই এই ব্যস্ততা ভরা জীবনে, ছুটি জিনিসটা খুবই অপ্রতুল মহামূল্যবান ! তার ওপর সংসারের চারটি প্রাণীর ছুটি ও আমার ট্যাকের জোরের কম্বিনেশন permutation করে দেখলাম নাগাল্যান্ড আমার পক্ষে সস্তায় পুষ্টিকর! Anuj এর ( Zukenberer যৌথখামারে পরিচয়) পরামর্শ মেনে প্লেনের টিকিট তো কেটে ফেললাম, কিন্তু নাগাল্যান্ড সম...